সোহেল তালুকদার, দ.সুনামগঞ্জ
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শ্রীনাথপুর গ্রামে ১৭ বছরের এক কিশোরী ধর্ষিত হয়েছে। এ ঘটনার ৫ দিন পর বুধবার সকালে ওই কিশোরী বাদী হয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানায় মামলা দায়ের করেছে। পুলিশ ধর্ষক জুবায়ের আহমদকে আটক করেছে। আটককৃত ধর্ষক জুবায়ের আহমদ একই উপজেলার শ্রীনাথপুর গ্রামের আব্দুস শুকুরের ছেলে।
জানা যায়, শ্রীনাথপুর গ্রামের পিতৃ-মাতৃহীন কিশোরী (১৭) চাচার বাড়ীতে বাস করছিল। একই গ্রামের আব্দুস শুকুরের ছেলে বখাটে জুবায়ের আহমদ (২১) ওই কিশোরী (১৭) মেয়েকে রাস্তা ঘাটে একা পেলে প্রেমের প্রস্তাব দিত। প্রেমের প্রস্তাবে ওই কিশোরী রাজি না হওয়ায় শুক্রবার সন্ধ্যায় কিশোরীকে তার চাচার বাড়ীতে একা পেয়ে ধর্ষণ করে। নির্যাতিতা কিশোরী বাদী হয়ে বুধবার দক্ষিণ সুনামগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছে।
তদন্তকারী অফিসার দক্ষিণ সুনামগঞ্জ থানার এসআই জহিরুল ইসলাম তালুকদার জানান, কিশোরীর অভিযোগের ভিত্তিতে আসামীকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি কাজী মুক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছেন।
- জেলা ইজিবাইক মালিক ঐক্য পরিষদের মতবিনিময় সভা
- ধর্মপাশায় সাবেক সেনা সদস্যের বিরুদ্ধে মসজিদের জায়গা দখলের অভিযোগ


