শ্রীমদ্ভগবদ্ গীতা সংঘের উদ্যোগে হরিনাম সংকীর্তন শুরু হচ্ছে আজ

স্টাফ রিপোর্টার
ধোপাখালী কেন্দ্রীয় শ্মশানঘাট শ্রীমদ্ভগবদ্ গীতা সংঘের উদ্যোগে অষ্টপ্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন শুরু হচ্ছে আজ সোমবার। বিকাল ৩টায় শ্রীমদ্ভগবদ্ গীতা পাঠ করবেন নিশিকান্ত দাশ ও বাংলাদেশ কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুবক সংঘ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা হিমাদ্রী রায় প্রান্ত। এছাড়াও আলোচনা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হবে। রাত সাড়ে ৭টায় শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তনের অধিবাস ও মঙ্গলঘট স্থাপন। পরিবেশনায় সিলেট শ্রীচৈতন্য সম্প্রদায় নিশিকান্ত তালুকদার।
মঙ্গলবার ব্রাহ্ম মূহুর্ত হতে অষ্টপ্রহর ব্যাপী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তনের শুভারম্ভ। কীর্তন পরিবেশনায় ধর্মপাশার শ্রী সখী বিশখা সম্প্রদায়, বেহেলর শ্রী নারায়ণ সম্প্রদায়, গোপালগঞ্জের শ্রী অষ্টসখী সম্প্রদায়, শ্রীমঙ্গলের শ্রী পুরুষোত্তম সম্প্রদায়। দুপুর ২টায় মহাপ্রসাদ বিতরণ করা হবে।
বুধবার ভোর ৬ টায় নগর কীর্তন। সকাল ৯টায় শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তনের দধিভান্ড ভঞ্জনক্রমে সংকীর্তন ও মহাপ্রসাদ আস্বাদন।