শ্রীরামকৃষ্ণ আশ্রমে আজ ফ্রি চিকিৎসা

স্টাফ রিপোর্টার
শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের ১৮২ তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে সুনামগঞ্জ রামকৃষ্ণ আশ্রমে আজ শুক্রবার দরিদ্রদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হবে। সকল ৯ টা থেকে চিকিৎসা সেবা শুরু হবে। চিকিৎসা সেবার উদ্বোধন করবেন রামকৃষ্ণ আশ্রম পরিচালনা কমিটির সহ সভাপতি       সিভিল সার্জন ডা. আশুতোষ দাস।
বি.এম-এ সুনামগঞ্জ জেলা শাখার সৌজন্যে ও সুনামগঞ্জ সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের সহযোগিতায় সুনামগঞ্জ রামকৃষ্ণ আশ্রম প্রাঙ্গণে দরিদ্রদের রোগীদের ফ্রি চিকিৎসা সেবা দেয়া হবে। শ্রীরামকৃষ্ণের ১৮২তম আবির্ভাব উৎসব উপলক্ষে এ কর্মসূচি হাতে নেয়া হয়েছে বলে জানিয়েছেন রামকৃষ্ণ আশ্রম পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর পরিমল কান্তি দে ও সম্পাদক যোগেশ্বর দাশ।