স্টাফ রিপোর্টার
বৈদিক জ্ঞান অর্জনের মানসে ও বিশ্ব শান্তি কামনায় শ্রীশ্রী জগন্নাথ জিউ সার্বজনীন কীর্ত্তন সংঘের উদ্যোগে ৩২ প্রহরব্যাপী হরিনাম সংকীর্ত্তন শুরু হবে আগামী ৭ ডিসেম্বর বুধবার। বিকাল ৩টায় কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুবক সংঘের পরিবেশনায় সমবেত গীতা পরায়ণ, বিকাল ৪টায়
শ্রীমদ্ভগবদগীতা পাঠ করবেন ভাগবত বিশারদ ও বিশিষ্ট শিক্ষাবিদ দিপক রঞ্জন দাস, রাত ৯টায় অধিবাস ও মঙ্গলঘট স্থাপন।
বৃহস্পতিবার ব্রাহ্মমুহূর্ত থেকে শুরু হবে ৩২ প্রহরব্যাপী হরিনাম সংকীর্ত্তন। সংকীর্ত্তনে নামামৃত পরিবেশন করবে সনাতন সেবা সংঘ, জয় বিমল কৃষ্ণ সম্প্রদায়, মানব কল্যাণ সম্প্রদায়, নদীয়া বিনোদিনী সম্প্রদায়, সখী সম্প্রদায়, ব্রজবালক সম্প্রদায়।
১২ ডিসেম্বর সোমবার ভোরে কীর্ত্তন সহকারে নগর পরিক্রমা এবং সকাল ৯টায় নামযজ্ঞের সমাপন।
- ছাতকের অসুস্থ ইউএনওকে দেখতে সরকারি বাসভবনে পৌর মেয়র
- দিরাইয়ে জলবায়ু পরিবর্তন ও জীবন মান উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন


