শ্রীশ্রী সারদা মায়ের জন্মতিথি উৎসব পালন

সু.খবর রিপোর্ট
সুনামগঞ্জ সারদা সংঘের আয়োজনে সুনামগঞ্জ শ্রীরামকৃষ্ণ আশ্রম মন্দিরে শ্রীশ্রী সারদা মায়ের ১৬৮তম জন্মতিথি উৎসব পালিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে সুনামগঞ্জ শ্রীরামকৃষ্ণ আশ্রম মন্দিরে সারদা মায়ের পূজা, পূস্পাঞ্জলী প্রদান ও দুপুরে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়েছে। এরপর সন্ধ্যায় দেশ-জাতি ও মানব কল্যাণে বিশেষ প্রার্থনা করা হয়। এতে শহরের বিভিন্ন এলাকার শত শথ ভক্ত অংশগ্রহণ করেন।
সারদা মায়ের পূজা ও মহা প্রসাদ বিতরণে সমন্বয় করেন সুনামগঞ্জ শ্রীরামকৃষ্ণ আশ্রমের প্রধান শ্রীমৎ স্বামী হৃদয়ানন্দী মহারাজ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ শ্রীশ্রী সারদা সংঘের সভাপতি সবিতা বীর, সাধারণ সম্পাদক সীমা চৌধুরী, আশ্রম পরিচালনা কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ পরিমল কান্তি দে, সাধারণ সম্পাদক যোগেশ্বর দাশ প্রমুখ।
এদিকে জামালগঞ্জে শ্রীমা সারদা দেবীর ১৬৮তম শুভ জন্মতিথি উদ্যাপন উপলক্ষে সমবেতনা প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ৮টায় সাচনা রামকৃষ্ণ সেবাশ্রমে সারদা সংঘের আয়োজনে মঙ্গলঘট স্থাপন ও পূজারম্ভের মাধ্যমে সূচিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সারদা সংঘের সভানেত্রী মাধবী পাল চৌধুরী। রামকৃষ্ণ সেবাশ্রমের সাধারণ সম্পাদক অনন্ত পালের সঞ্চালনায় প্রধান আলোচকের বক্তব্য দেন সেবাশ্রমের সভাপতি কৃপেশ চন্দ্র বণিক। স্বাগত বক্তব্য দেন সারদা সংঘের সম্পাদিকা নূপুর সেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সেবাশ্রমের সহ সভাপতি রীনা রানী বণিক, অর্থ সম্পাদক অরুণ উদয় চক্রবর্ত্তী, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের অর্থ সম্পাদক সীতেশ সরকার প্রমুখ। এতে উপস্থিত ছিলেন সাচনা রামকৃষ্ণ সেবাশ্রম, সারদা সংঘ এবং বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা সারদা দেবীর জীবনী নিয়ে আলোচনা করেন। পরে ওইদিন সন্ধ্যায় বিশ্ব শান্তি কামনায় সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়।