শ্রী অদ্বৈত জন্মধামে সুরঞ্জিতের শোকসভা

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
সুরঞ্জিত সেন গুপ্তের মহাপ্রয়ানে শ্রী অদ্বৈত জন্মধামে শোক প্রস্তাব ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। বরিবার তাহিরপুর উপজেলার শ্রী অদ্বৈত জন্মধামে জন্ম জয়ন্তি অনুষ্ঠানে বিকালে পরিচালনা কমিটির সভাপতি করুনা সিন্ধু চৌধুরী বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কানন বন্ধু রায়ের পরিচালনায় প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বিদেহী আত্মার   
শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালনসহ সমাবেত প্রার্থনা করা হয়।
শোক সভা ও প্রার্থনায় উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নৃপেশ রঞ্জন তালুকদার, সাধারণ সম্পাদক বিমল বণিক, সহ-সভাপতি মধুসুদন রায়, ঝন্টু ভূষণ সরকার, দীলিপ কুমার বর্মন, মনি লাল সরকার, ঝন্টু তালুকদার, উপদেষ্টা পংকজ পাল চৌধুরী, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তী, জেলা পূজা উদযাপন পরিষদের নেতা চন্দন কুমার রায়, সুদিপ দে, স্বপন কুমার দাস, বীরেন্দ্র কর, সুবির রায়, রতিশ চন্দ্র দে, অনিমেষ পাল ভানু, শ্রী অদ্বৈত জন্মধাম কমিটির শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক রমা কান্ত দেবনাথ, প্রচার সম্পাদক স্বপন কুমার বর্মণ, সহ-সাধারণ সম্পাদক রঞ্জন তালুকদার, নারায়ন চক্রবর্তী, বিধু ভূষণ দাশ, রামেন্দ্র কুমার দাশ, প্রভাত চন্দ্র দাস প্রমুখ।
প্রার্থনা অনুষ্ঠানে প্রয়াত নেতার বিদেহী আত্মার শান্তি কামনায় সমবেত প্রার্থনা ও শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।