স্টাফ রিপোর্টঅর
সুনামগঞ্জে শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের ১৮৭ তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন উপলক্ষে পূজা, বিশেষ প্রার্থনা ও দেড় শতাধিক নারী পুরুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার দুপুরে সুনামগঞ্জ শহরের ষোলঘরস্থ শ্রী রামকৃষ্ণ আশ্রম কতৃর্পক্ষের আয়োজনে আশ্রমের শ্রীদুগার্ মন্দির প্রাঙ্গণে হিন্দু— মুসলিমসহ বিভিন্ন ধর্মাবলম্বী নারী—পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, শ্রী রামকৃষ্ণ আশ্রমের প্রধান শ্রীমৎ স্বামী হৃদয়ানন্দ মহারাজ, আশ্রম পরিচালনা কমিটির সভাপতি অবরসরপ্রাপ্ত অধ্যক্ষ পরিমল কান্তি দে, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারি পরিচালক ডা. ননী ভূষন তালুকদার, আশ্রম পরিচালনা কমিটির সহ—সভাপতি অ্যাড. পরিতোষ রায়, অ্যাড. স্বপন কুমার দাস রায়, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. বিমান কান্তি রায়, আশ্রম পরিচালনা কমিটির সহ সম্পাদক অলক দত্ত, অর্থ সম্পাদক চন্দন প্রসাদ রায়, সদস্য কার্তিক রায়, বিবেকানন্দ শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক লিটন রায় প্রমুখ।
এর আগে সকালে শ্রী রামকৃষ্ণের জন্মতিথি উদযাপন উপলক্ষে আশ্রমের মন্দিরে বিশেষ পূজা, প্রার্থনা ও উপস্থিত ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।


