শ্রেণিকক্ষে পানি থাকায় পাঠদান বন্ধ

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের রাজধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে বন্যার পানি প্রবেশ করায় অনির্দিষ্ট সময়ের জন্য পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। গত কয়েকদিন আগে এ বিদ্যালয়ের আশপাশ পানিতে তলিয়ে যায়। গত বুধবার বিকেল থেকে শ্রেণিকক্ষগুলোতে পানি প্রবেশ করতে থাকে। ফলে বিদ্যালয়ের শিক্ষকেরা ওইদিন সন্ধ্যায় প্রয়োজনীয় কাগজ ও আসবাবপত্র সরিয়ে ফেলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল মোমেন বলেন, ‘আমাদের বিদ্যালয়ে ৯৬ জন শিক্ষার্থী ও ৫ জন শিক্ষক আছেন। বিদ্যালয়ের প্রতিটি শ্রেণিকক্ষে দুই অন্তত দুই ফুট করে পানি রয়েছে। এ অবস্থায় কোনোভাবেই বিদ্যালয়ে পাঠদান সম্ভব নয়।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানবেন্দ্র দাস বলেন, ‘শ্রেণিকক্ষে পানি থাকায় ওই বিদ্যালয়ের পাঠদান বন্ধ রাখা হয়েছে। বন্যার পানিতে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত আরও ১৫টি বিদ্যালয় ক্ষতিগ্রস্থ হয়েছে। ’