শ্রেষ্ঠ অধিদফতরের পুরস্কার অর্জন করায় র‌্যালি ও সভা

স্টাফ রিপোর্টার
ডিজিটাল বাংলাদেশ দিবসে শ্রেষ্ঠ অধিদফতর হিসেবে সমাজসেবা অধিদফতরের পুরস্কার অর্জন করায় আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‘সোনার বাংলায় মুজিববর্ষে, সমাজকল্যাণ এগিয়ে চলে’ স্লোগানকে সামনে জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এই আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা সমাজসেবা কার্যালয়ে বৃহস্পতিবার দুপুর ১২টায় জেলা সমাজসেবা কার্যালয় উপ-পরিচালক সুচিত্রা রায়ের পরিচালনায় বক্তব্য রাখেন, সমাজসেবা সমন্ময় পরিষদের সভাপতি ও স্বপ্নডানা প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, জেলা পরিষদ সদস্য সেলিনা বেগম, রিকশা শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক সুবিমল চক্রবর্তী, ডিডিএস সভাপতি আবুল মনসুর জমসেদ, ঠিপিপিএস এম তাজুল ইসলাম তারেক।