শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান জগন্নাথপুরের আকমল হোসেন

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আকমল হোসেন সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানের জন্য আকমল হোসেনকে দ্বিতীয় বারের মতো জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করা হয়। গত বছর তিনি একইভাবে জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বুধবার বিষয়টি মুঠোফোনে চেয়ারম্যান আকমল হোসেনকে জানিয়েছেন।  
জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন দ্বিতীয় বারেরমতো শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।