স্টাফ রিপোর্টার
কমিউনিটি পুলিশিং কার্যক্রমে অনবদ্য স্বীকৃতিস্বরূপ আইজিপি কর্তৃক ২০১৭ সালে জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য সম্মাননা পেয়েছেন জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার। আইজিপি এ. কে. এম শহীদুল হকের পক্ষে সোমবার দুপুরে সুনামগঞ্জ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে করুনা সিন্ধু তালুকদারের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান। সিনিয়র সহকারি পুলিশ সুপার তাপস রঞ্চন ঘোষের সঞ্চালনায় জেলা পুলিশের সমন্বয় সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ, দিরাই সার্কেল অতিক্তি পুলিশ সুপার মো. বেলায়েত হোসেন, সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোক্তাদির হোসেন, ছাতক সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার দুলন মিয়া, জগন্নাথপুর সার্কেল সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. মাহববুবুর রহমান, সদর থানার ওসি মো. শহীদুল্লাহ, ডিআইও ওয়ান মো. আনোয়ার হোসেন মৃধা, জামালগঞ্জ থানার ওসি মো. আবুল হাসেম, তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর, জগন্নাথপুর থানার ওসি হারুন রশিদ চৌধুরী।
এছাড়া সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনা টিভির জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, দৈনিক আমাদেরসময়ের জেলা প্রতিনিধি ও দৈনিক সুনামগঞ্জের বার্তা সম্পাদক বিন্দু তালুকদার, এসএটিভির জেলা প্রতিনিধি মাহতাব উদ্দিন তালুকদার, ফেনারবাঁক ইউপির প্যানেল চেয়ারম্যান মো. আসাদ আলী, ইউপি সচিব অজিত কুমার রায়, ইউপি সদস্য আলী আহমদ, ব্যবসায়ী আব্দুল হক চৌধুরী প্রমুখ।
- জাসাস’র জেলা কমিটি- সভাপতি শেরগুল সম্পাদক মুনাজ্জির
- শাল্লায় আ. লীগ নেতা নরেশ চৌধুরীর স্মরণে শোক র্যালি ও সভা


