শ্রেষ্ঠ কৃষকের সম্মামনা পেলেন জামালগঞ্জের কবির

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের কবির হোসেন সিলেট বিভাগের শ্রেষ্ঠ কৃষককের হিসাবে সম্মামনা পেয়েছেন। এই ইউনিয়নের কর্মরত সত্যেন্দ্র দেবনাথ পেয়েছেন শ্রেষ্ঠ উপসহকারী কৃষি কর্মকর্তার স্বীকৃতি।
আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২২-২৩ অর্থ বছরে বার্ষিক কার্যক্রম মূল্যয়ন বিষয়ক জাতীয় কর্মশালায় তাদেরকে সম্মামনা স্বরূপ ক্রেস্ট, সনদ ও একটি করে ডিনার সেট প্রদান করা হয়।
জানা যায়, ভীমখালী ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের কৃষক কবির হোসেন পতিত জমিতে সবজি চাষ করেছিলেন। যা বিক্রি করে প্রায় লাখ টাকা লাভ করেছেন তিনি। এই সফলতায় পুরস্কার সরূপ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক কবির হোসেনকে শ্রেষ্ঠ কৃষক নির্বাচিত করা হয়।
গত ১৭ই জুন শনিবার সকালে সিলেট নগরির হোটেল রোজ ভিউয়ের কনফারেন্স রুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ^াসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচীব রবীন্দ্র শ্রী বড়–য়া। বিশেষ অতিথি ছিলেন তাইজুল ইসলাম পাটোয়ারী এবং প্রকল্প পরিচালক রকিব উদ্দিন। অনুষ্ঠানে সিলেট বিভাগের ৪ জেলার প্রতি উপজেলায় ৩ জন করে ১২০ জন কৃষক এবং ২জন করে ৪জন কৃষি অফিসার এবং ৪জন কৃষি সম্পসারণ কর্মকর্তাকে সম্মামনা প্রদান করা হয়।