শ্রেষ্ঠ জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম

স্টাফ রিপোর্টার
প্রাথমিক শিক্ষায় অবদানের জন্য সিলেট বিভাগের চার জেলার জেলা প্রশাসকের মধ্যে শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসাবে মনোনীত হয়েছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। গত ৩০ আগস্ট জাতীয় বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে প্রাথমিক শিক্ষা পদক ২০১৬ প্রদান সংক্রান্ত বিভাগীয় বাছাই
কমিটির সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় প্রাথমিক শিক্ষায় অবদানের জন্য সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামকে সিলেট বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে মনোনীত করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।