ষোলঘর জুনিয়র সুপার লীগে চ্যাম্পিয়ন ষোলঘর সিক্সার

স্টাফ রিপোর্টার
ষোলঘর জুনিয়র সুপার লীগে চ্যাম্পিয়ন হয়েছে ষোলঘর সিক্সার। শুক্রবার বিকাল ৩টায় ষোলঘর সিক্সার বনাম নেপচুন সিক্সার’র মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
প্রথমে ব্যাট করতে নেমে ষোলঘর সিক্সার ৭ ওভারে ৫১ রান সংগ্রহ করে। ৫২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নেপচুন সিক্সার ২৪ রানে অলআউট   
হয়ে যায়। ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়েছেন ষোলঘর সিক্সারের মাহবুবুল হক জিহাদ।
খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন, নাসিম পারভেজ, তুষার আহমেদ, আফজাল খান, আবু সুফিয়ান, শরিফ আহমেদ জীবন।
চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেন আব্দুল হালিম রুকন, ফয়েজ আহমদ রনি, গাজী মাজহারুল ইসলাম জাহেদ, নাজাত পুরকায়স্থ, এনামুল হক জুবের, মাছুম আহমেদ, আরমান প্রমুখ।