স্টাফ রিপোর্টার
ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও অন্য শিক্ষকদের মধ্যে কোন্দল এবং পরীক্ষার এই সময়ে শিক্ষা কার্যক্রম বিঘেœর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন। বুধবার দৈনিক সুনামগঞ্জের খবরে পাঠানো বিবৃতিতে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন।
বিবৃতিতে দেওয়ান জয়নুল জাকেরীন উল্লেখ করেছেন, সরকার প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে উপজেলা পরিষদের
কাছে ন্যস্ত করেছে। প্রাথমিক শিক্ষার সমস্যা ও উন্নয়নে সীমাবদ্ধতা সত্বেও কাজ করছে উপজেলা পরিষদ। উপজেলা পরিষদে শিক্ষা কমিটিও রয়েছে। ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সৃষ্ট সমস্যায় উপজেলা পরিষদ বা শিক্ষা কমিটিকে অবহিত না করে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিজের মতো করে ব্যবস্থা নিচ্ছেন। আমি সরেজমিনে দেখেছি স্কুলের সামনে শিক্ষার্থী ও অভিভাবকরা বিক্ষোভ করছেন। ভেতরে জামালগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা অভিভাবকদের স্বাক্ষ্য নিচ্ছেন।
আমার মনে হয়েছে এভাবে না করে এই সমস্যায় প্রাথমিক বিদ্যালয় পরিচালনায় সহায়তাকারী সামাজিক শক্তির সহযোগিতা নেওয়া যেতো।
বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, কমিউনিটির প্রতিনিধিত্বকারী জনপ্রতিনিধি, বিশেষ করে উপজেলা পরিষদ বা উপজেলা শিক্ষা কমিটি এ ধরনের কার্যক্রম দেখভালের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান। উপজেলা শিক্ষা কমিটিতে ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিষয়টি নিয়ে কথা বললে সমস্যা এভাবে সৃষ্টি হতো না। সমাপনী ও বার্ষিক পরীক্ষাকে সামনে রেখে এই সময়ে বিদ্যালয়ের এই পরিস্থিতি শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম বিঘিœত করবে।
- মেয়েরা শিক্ষা-দীক্ষায় ভাল করছে -এমএ মান্নান
- সুনামগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষা স্থগিত


