স্টাফ রিপোর্টার
অনুষ্ঠানের স্মারক সংকলন নারকেল বিথীর তপোবনে প্রকাশিত হয়েছে। প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণমূলক কয়েকটি লিখা ও গল্প সংকলনে অন্তর্ভূক্ত হয়েছে। পুনর্মিলনী উৎসবে নিবন্ধিত শিক্ষার্থীদের ছবি, নাম ও মোবাইল নম্বর ব্যাচভিত্তিক বিন্যস্ত রয়েছে। সংকলনে কলেজের ৪ শিক্ষার্থী শহীদ মুক্তিযোদ্ধা, কৃতী ও আলোকিত প্রাক্তন শিক্ষার্থী, সাবেক অধ্যক্ষবৃন্দ ও বেশ কয়েকজন শিক্ষকের ছবি অন্তর্ভূক্ত করা হয়েছে। সংকলনে কলেজের সাবেক অধ্যক্ষবৃন্দ ও ছাত্র সংসদের ভিপি-জিএসদের নাম কালানুক্রমিকভাবে পরিবেশন করা হয়েছে। সংকলনটি উৎসবের আগের দিনই নিবন্ধিত শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছে। সময়মত মানসম্মতভাবে একটি সংকলন প্রকাশের জন্য উৎসবে অংশগ্রহণকারীরা সম্পাদকম-লীর প্রশংসা করেছেন।


