সংখ্যালঘুদের বাড়িঘরে হামলার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন

স্টাফ রিপোর্র্টার
খুলনার রূপসা, সুনামগঞ্জের শাল্লা, পটুয়াখালীর কলাপাড়া ও মৌলভীবাজারের কুলাউড়াসহ দেশের বিভিন্নস্থানে স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক গোষ্ঠী কর্তৃক সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা, মন্দিরে ঢুকে মূর্তি ভাংচুর, লুটপাঠ ও ঢাকার সাভারে অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মণকে অপহরণ ও হত্যার ঘটনার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন হয়েছে।
বুধবার বিকেল ৪ টায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদ ও জেলা হিন্দু, বৌদ্ধ এবং খ্রিষ্টান ঐক্য পরিষদের ব্যানারে শহরের আলফাত স্কয়ারে এই মানববন্ধন হয়।
বাংলাদেশ হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সহ সম্পাদক অ্যাড. মলয় চক্রবর্তী রাজুর সভাপতিত্বে ও সদর উপজেলা হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের সদস্য সচিব অ্যাড. অনুপ কুমার ধরের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, জেলা হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক অ্যাড. বিশ^জিৎ চক্রবর্তী, সিনিয়র সদস্য কাজল চন্দ্র দে, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. বিমান কান্তি রায়, সাধারন সম্পাদক বিমল বণিক, পৌরসভার কাউন্সিলর চঞ্চল কুমার লৌহ, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অমল কান্তি কর, জেলা হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের অ্যাড. গৌরাঙ্গ পদ দাস, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক বিপ্রেশ রায় বাপ্পি, সুশান্ত রায়, রবীন্দ্র দে, প্রদীপ চৌধুরী, চন্দন প্রসাদ রায়, চন্দন দাস, মন্তোষ রায়, সাগর পাল, অনন্ত বণিক, অজিত দাস, শিশির তালুকদার, রাজু বনিক, অমর দাস প্রমুখ।
বক্তারা বলেন, স্বাধীনতা বিরোধী চক্র খুলনার রূপসায়, সুনামগঞ্জের শাল্লা, পটুয়াখালীর কলাপাড়া ,ে মৗলভীবাজারের কুলাউড়ায় ফেইসবুকের স্ট্যাটাসকে কেন্দ্র করে যেভাবে সংখ্যালঘু হিন্দুদের বাড়িঘরে হামলা, মন্দিরে প্রতিমা ভাংচুর, লুটপাঠ একটি কলেজের অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মণকে অপহরণের পর হত্যার ঘটনায় কঠোর আইনগত ব্যবস্থা না নেওয়ায় নির্যাতনের মাত্রা বেড়েছে।