সংবিধান সংরক্ষণ দিবস পালন করেছে সদর উপজেলা জাতীয় পার্টি। বুধবার শহরের হাছননগরে সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি রসিদ আহম্মদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমানের সঞ্চালনায় এ উপলক্ষে সভায় প্রধান আলোচক ছিলেন, জেলা যুব সংহতির যুগ্ম আহবায়ক মনির উদ্দিন।
এছাড়াও বক্তব্য রাখেন, সদর উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি আব্দুল মান্নান, শওকত আলী, ফারুক মেনর, গৌরারং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন, জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জসিম উদ্দিন, ইউপি সদস্য মহিনুর আলম, মমিন মিয়া, আব্দুল হাই, জাতীয় পার্টির নেতা সিরাজুল ইসলাম, সাজিদুর রহমান, জাতীয় যুব সংহতি নেতা জুয়েল রানা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি


