সংসদে এমপি মানিক ছাতক-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেল লাইন চাই

স্টাফ রিপোর্টার
সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এমপি সোমবার সংসদে বাজেটের উপর আলোচনা করতে গিয়ে বলেন,‘আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গোপালগঞ্জ ও সুনামগঞ্জকে তিনি একই মনে করেন, গোপালগঞ্জের ভূ-প্রকৃতির সঙ্গে সুনামগঞ্জের মিল রয়েছে, হাওর অঞ্চলের মানুষের জীবন-যাত্রার মানোন্নয়েনর জন্য নেত্রী অনেক প্রতিশ্রুতিও দিয়েছেন, আমরা এসব  প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চাই’। ছাতক-সুনামগঞ্জ-মোহনগঞ্জের রেলপথ বাস্তবায়ন করে প্রধানমন্ত্রী হাওরবাসীর স্বপ্নের বাস্তবায়ন ঘটাবেন প্রত্যাশা করে মুহিবুর রহমান মানিক বলেন, ‘হাওর অঞ্চলের শিক্ষার্থীদের জন্য সুনামগঞ্জে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপন এবং সড়ক যোগাযোগ স্থাপনের জন্যও বরাদ্দ প্রয়োজন’।
মহিবুর রহমান মানিক বাজেট বক্তব্যে আরো বলেন,‘বিএনপি’র ১০ বছরের শাসনামলে ৩ লাখ ৮৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা হয়েছে। অথচ এবার ৩ লাখ ৪০ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা হয়েছে। এই বাজেট দেখে তাঁরা হিংসায় বলছে, এটি উচ্চভিলাসি বাজেট, এরা পদ্মা সেত, পাতাল রেল, বুলেট ট্রেণ বাস্তবায়ন হচ্ছে দেখে দিশেহারা হয়ে পড়েছে।