সংস্কার হয়েছে বৈঠাখালীর সড়ক

স্টাফ রিপোর্টার
পৌরসভার ৮ নং ওয়ার্ডের বৈঠাখালী সড়কটি সংস্কার করা হয়েছে। সড়কের ভাঙাচূরা অবস্থার পরিবর্তন হয়ে পূর্বের অবস্থায় ফিরে আসায় স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী।
পৌরসভার ৮ নং ওয়ার্ডের অন্তর্গত বৈঠাখালী সড়কের বেহাল দশা ছিলো। সড়কের ভোগান্তিতে অতিষ্ট হয়ে উঠেছিলো এলাকাবাসি। প্রয়োজনে এম্বুলেন্স প্রবেশ করতে পারতো না এলাকাটিতে। অতিরিক্ত ভাঙার কারণে রাতের বেলা চলাচল করতে অসুবিধায় পড়তে হতো।
উত্তর মল্লিকপুরের বাসিন্দা বিমল দাস বলেন, আমাদের রাস্তাটি ভাঙা ছিলো। অসংখ্য জায়গায় ছিলো ভাঙা। কিন্তু সেটি এখন পাকাকরণ করা হয়েছে। এতে আমাদের ভোগান্তি কমেছে। এবিষয়ে পৌরসভার নির্বাহী প্রকৌশলী মীর মোশাররফ হোসেন বলেন, ৩৮২ মিটার এই সড়কটি ৩৭ লক্ষ টাকা ব্যয়ে সংস্কার করা হয়েছে। এছাড়াও অন্যান্য সড়কগুলোর মেরামতের কাজ শুরু হয়েছে।