আকবর হোসেন, জামালগঞ্জ
সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন বলেছেন,‘তৃণমূল নেতা কর্মীদের প্রতি আমার আত্মবিশ্বাস আছে আমি আপনাদের নিয়ে রাজনীতি করতে চাই। বড় দল হলে মাঝে মধ্যে ভুল বুঝাবুঝি হয়। তবে আওয়ামী লীগের ত্যাগী নেতারা সাদাকে সাদা কালোকে কালো বলতে কোন দ্বিধাবোধ করে না। ন্যায়ের পথে চলতে আমি মরে যাবে তবু মটকাবো না। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা অন্যায় করতে জানে না অন্যায়ের প্রতিবাদ করতে জানে। মনের যত মান অভিমান আছে তা ভুলে গিয়ে এই নির্বাচনী এলাকার সকল দলীয় প্রার্থীকে বিজয়ী করতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে সবাইকে নৌকার পক্ষে কাজ করতে হবে।’
রবিবার দুপুরে জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সাচনাবাজার উচ্চ বিদ্যালয় হল রুমে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী। যুব ও ক্রীড়া সম্পাদক খন্দকার শহীদুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি দীজেন্দ্র লাল দাস, মুহিবুর রহমান শাহ, স্বপন কুমার রায়, মোনাজ্জির আলী তালুকদার, মতিউর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা হাফিজা আক্তার দিপু, থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান। মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা আ:লীগের সাধারণ সম্পাদক এম নবী হোসেন।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সত্যেন্দ্র কুমার রায়, আব্দুল মতিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ডা. ফারুক আহমদ, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. আব্দুল খালেক, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আব্দুল হক, তথ্য ও ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আব্দুর রহমান, দপ্তর সম্পাদক শম্ভু আচার্য, ধর্ম বিষয়ক সম্পাদক মৌলানা আব্দুল আউয়াল, প্রচার ও প্রকাশনা সম্পাদক অসিত রায় চৌধুরী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুর রকিব, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক ফারুক আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক জামিল আহমদ জুয়েল,স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক সাদেক আলী, কোষাধ্যক্ষ প্রজেশ পাল চৌধুরী, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক কবির আলম, দলীয় নেতা আ. মোছাব্বির তালুকদার, নিশেন্দু কুমার রায়, ফারুক মিয়া, সিতাংশু রঞ্জন দে, আ. সাত্তার কালা মিয়া, ডা. আব্দুল বাতেন, নূরুল ইসলাম, তোতা মিয়া, আব্দুল গনি, শফিকুল ইসলাম শাহ, মোস্তফা আলম, আব্দুস সালাম, সুকেশ রঞ্জন দাস, আব্দুল খালেক তালুকদার, নির্মাল্য কান্তি রায়, নূরুল হুদা চৌধুরী, জয়নাল আবেদীন, আক্তারুজ্জামান শাহ,আবুল হায়াত, সীতেশ রায় চৌধুরী, রইছ উদ্দিন চৌধুরী, বদিউজ্জামান প্রমূখ।
অপর দিকে এমপি রতন সন্ধ্যা ৭ টায় জামালগঞ্জে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের নিয়ে আলোচনা সভায় আগামীতে এক হয়ে নৌকার পক্ষে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। সভায় উপজেলা আ.লীগের সিনিয়র সহ সভাপতি করুনা সিন্ধু তালুকদার, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, দলীয় নেতা জহিরুল হক তালুকদার, মিজবাহ উদ্দিন, আসাদ আল আজাদ, মোবারক আলী তালুকদার, মলি হোসেন,আবুল কালাম সরকার, সেলিম আহমদ, মোশারফ হোসেন,সায়েম পাঠান,আবুল খয়ের,আবুল আজাদ,আব্দুল লতিফ নাজেল, সুব্রত পুরকাস্থ, গোলাম জিলানী আফিন্দি রাজু প্রমুখ উপস্থিত ছিলেন।


