স্টাফ রিপোর্টার
দেশের ৭০—৮০ শতাংশ মানুষকে এই সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। এখন আপনার আমার ভোটাধিকার নাই। জনগণ তার সকল অধিকার হারিয়েছে। অবৈধ সম্পদের পাহাড় গড়েছে সরকার দলীয় নেতাকমীর্রা। এই অবৈধ সরকারকে বিদায় করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। জনগণকে তাদের অধিকার ফিরিয়ে না দিয়ে আমরা ঘরে ফিরে যাবো না। এ আরেক মুক্তিযুদ্ধ।
শনিবার দুপুরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন সুনামগঞ্জের বিএনপি নেতারা। শনিবার জেলা বিএনপির আয়োজনে পুরাতন বাস স্টেশনের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. মো. এনামুল হক চৌধুরী।
জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুলের সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জয়নুল জাকেরীন, সহ সভাপতি মল্লিক মঈন উদ্দিন সোহেল, আবুল কালাম আজাদ, অ্যাড. শেরেনুর আলী, নাদের আহমদ, আনসার উদ্দিন, মমিন আহমদ, অ্যাড. মাসুক আলম, জেলা বিএনপির সদস্য শান্তিগঞ্জ উপজেলা পরিষদ চোরম্যান ফারুক আহমেদ, আনিসুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর মোহাম্মদ শওকত প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদল, জেলা যুবদল, জেলা স্বেচ্ছাসেবকদল, জেলা শ্রমিকদল সহ বিএনপি ও অঙ্গ—সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।


