স্টাফ রিপোর্টার
জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম বলেছেন, ‘সকল কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পারলে দুর্নীতি কমবে। এ জন্য তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে হবে। মানুষকে তথ্য জানাতে হবে। মানুষকে সচেতন করতে হবে। দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে যুক্ত করতে হবে।’
সোমবার টিআইবির সুনামগঞ্জ সচেতন নাগরিক কমিটির (সনাক) কার্যালয়ে সোমবার বিকালে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
সনাকের কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ ও যৌথ সহযোগিতার ক্ষেত্র চিহ্নিতকরণের লক্ষে জেলা প্রশাসকের সঙ্গে এই মতবিনিময় সভার আয়োজন করে সনাক।
সভায় জেলা প্রশাসক আরও বলেন, ‘আমরা সরকারের নীতি বাস্তবায়নে কাজ করছি। সকল চোখ যেন সরকারের চোখ হয়। যেখানে যে সমস্যা দেখবেন সেটি আমাদের জানাবেন। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। সকলের সহযোগিতায় এই দেশকে এগিয়ে নিতে হবে। তিনি বলেন, প্রতিটি সরকারি দপ্তরে একজন তথ্যপ্রদানকারী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা থাকার কথা। আমরা সেটি নিশ্চিত করব। এ বাইরে জেলা ওয়েব পোর্টালে প্রয়োজনীয় তথ্য প্রতিনিয়ত দেওয়া হয়।’
সুনামগঞ্জ সনাকের সভাপতি মো. গোলাম কিবরিয়ার সভাপতিত্বে ও সনাক সহসভাপতি অ্যাড. খলিল রহমানের সঞ্চালনায় সভায় সনাক ও টিআইবির
কার্যক্রম তুলে ধরে বক্তব্য দেন সনাক সদস্য ধূর্জটি কুমার বসু ও পরিমল কান্তি দে।
এ ছাড়াও বক্তব্য দেন সনাকের উপদেষ্টা অ্যাড. হোসেন তওফিক চৌধুরী, অ্যাড. স্বপন কুমার দেব, এ এফ মাসয়ূদুল হাসান, সনাক সদস্য নুরুর রব চৌধুরী।
সভায় আরো উপস্থিত ছিলেন সনাকের সম্মানিত সদস্য এনামুল হক চৌধুরী, শিক্ষাবিদ যোগেশ্বর দাশ, সঞ্চিতা চৌধুরী, নির্মল ভট্টাচার্য, বীর মুক্তিযোদ্ধা সৈয়দুর রহমান, কানিজ সুলতানা, মালেকা খাতুন, অ্যাড. নাজনীন বেগম, রুনা শাহীন আরা লেইছ, অ্যাড. আইনুল ইসলাম বাবলু, স্বজন সদস্য শীলা রায়, মোছা. হেলিনা আক্তার, পরিতোষ চন্দ্র রায়, সুনীল কান্তি দাস, দেওয়ান গিয়াস চৌধুরী, ইয়েস সদস্য রাজীব দেব, নাজরীন জাহান অর্পা ইয়েস ফ্্েরন্ডস সদস্য রুবেল পাল এবং টিআইবি’র সিলেট ক্লাষ্টারের প্রোগ্রাম ম্যানেজার চিত্ত রঞ্জন রায়, এরিয়া ম্যানেজার মোরশেদ আলম ও সহকারি ম্যানেজার মো. জিয়াউর রহমান। (প্রেস বিজ্ঞপ্তি)


