রোমেনা লেইস
শুধু জ্ঞান অন্বেষণের তীব্র আকাক্সক্ষাই পারে সকল প্রতিকূলতাকে প্রতিবন্ধকতাকে দূর করে লক্ষ্য অর্জনে সহায়তা করতে। সেই সময়ে শুধু সুনামগঞ্জ নয় গোটা ভারতবর্ষে মহিলারা বিশেষ করে মুসলিম মহিলারা পুরোপুরিই অজ্ঞানতার অন্ধকারে ডুবে ছিলেন। বেগম রোকেয়ার প্রচেষ্টায় কেবল মাত্র ভাগলপুরে নারীশিক্ষার আলো জ্বললেও সুনামগঞ্জের এসব প্রত্যন্ত অঞ্চলে এর ঢেউ পৌঁছায় আরো পরে। লুৎফুন্নেসা খাতুন ১৯৩৬ সালে লক্ষণশ্রীর আরপিননগরে জন্মগ্রহণ করেন। বাবা আব্বাস আলী তালুকদার আর মা নূরজাহান খাতুনের সর্ব কনিষ্ঠ সন্তান । দুই ভাই ও পাঁচ বোনের মধ্যে সবার ছোট। বড়বোন করিমুন্নেসা খাতুনের মত পড়ালেখায় তাঁর ও ছিলো প্রচন্ড আগ্রহ। সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মেট্রিক পাশ করেন। তারপরপরই বাবার মৃত্যু পরিবার টিতে আর্থিক অনিশ্চয়তার ছায়া ফেলে। বাবাকে হারিয়ে পড়াশুনার খরচ চালিয়ে নেয়া কঠিন হয়ে যায়। এক ভাই তখন ঢাকা মেডিকেলের প্রথম বর্ষে পড়তেন। ব্যবসায়ী বাবার মৃত্যুতে আয়ের চাকা থেমে যায়।
কঠিনেরে জয় করার মানসিকতা থেকেই জয় করেছেন সব প্রতিকূলতাকে।
সুনামগঞ্জ কলেজ থেকে এইচএসসি পাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ আর বিএড করেন। এমএড করেন ঢাকা বিশ্ববিদ্যালয় এর আইইআর থেকে। মেধাবী ছিলেন তাই বৃত্তির টাকায় পড়া চালিয়ে গেছেন। সরকারী এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে প্রথম কাজে যোগ দেন। এই প্রতিষ্ঠানে সহকারী প্রধান শিক্ষকও ছিলেন। সারা জীবন পড়ালেখার পিছনেই সময় দিয়েছেন আর বাড়ির অন্য সবাই উনার খাবার সাজিয়ে দিয়েছে। উনার কখনো হেসেল ঠেলার দরকার পরেনি। তিনি অনেক গুরুদায়িত্ব পালন
করতেন, সব মনে থাকত ঠিকঠাক উনার। কখন কোথায় মিটিং, কোন কাজের তাগাদা দিতে হবে কাকে। কোন অফিসে কোন ফাইল পাঠাতে হবে। কোন রকম খাবার শেষ করে কিছু কাগজপত্র নিয়ে বসতেন। কাজ ভালবাসতেন। কিন্তু নিজের প্রতি ছিলেন উদাসীন। সাদামাটা পোশাক আশাক পড়তেন।
নির্ঝরের স্বপ্নভঙ্গ তাঁকে আবৃত্তি করতে দেখতাম। স্বপ্নবিলাসী ছিলেন। নিজের জীবনকে সাফল্যের শিখরে নিয়ে গেছেন। লুৎফুন্নেসা খাতুন এতো কিছু মনে রাখতে পারতেন কিন্তু ছাত্রীদের কারো নাম মনে রাখতে পারতেন না। ক্লাসে ঢুকেই লীনা কে মনি, মনি কে সোমা, অনিমা কে চমন, জয়শ্রীকে আঞ্জুমান আরা আমিনাকে বুলবুল এভাবে ডাকতেন। সব মেয়েরা জানত তিনি তাদের অন্য একটা নামে ডাকবেন। পরবর্তীতে মুন্সিগঞ্জ সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে যোগ দিয়ে ছিলেন। সতীশ চন্দ্র সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকও ছিলেন। রাজবাড়ি সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়, রংপুর সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়, নোয়াখালী সরকারী উচ্চ বালিকা বিদ্যালয় ও ব্রাহ্মনবাড়িয়া সাবেরা সোবহান সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়েও প্রধান শিক্ষক ছিলেন। তারপর পদোন্নতি পেয়ে খুলনা অঞ্চলের স্কুল ইন্সপেক্টর হয়েছিলেন ১৯৯৭ সালে। পরে ২০০২ এ কর্মকালীন অবসরে যান।
তার স্বামী জনাব হাবিবুল্লাহ কুমিল্লা শহরের একজন আইনজ্ঞ। একমাত্র সন্তান স¤্রাট । ২০০২ এর ৭ ই নভেম্বর কুমিল্লায় তাঁর নিজবাড়িতে ব্রেইনস্ট্রোক হয়ে তিনি ইন্তেকাল করেন। বিন¤্র স্বভাবের জন্য ছাত্রীদের কাছে ছিলেন খুবই প্রিয় । ছাত্রীদের গালমন্দ করা তাঁর স্বভাব বিরুদ্ধ । আল্লাহ তায়ালা তাঁকে জান্নাত দান করুন।


