সঙ্ঘমিত্রা ভট্টাচার্য্য
শহরের নুতনপাড়া নিবাসী ব্যবসায়ী বাবা প্রয়াত ননী গোপাল রায় ও গৃহিনী মা প্রয়াত পারুল রায়ের নয় সন্তানের তিন কন্যাই সরকারী সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিকের গন্ডি পেরিয়েছেন। ঢাকাবাসী এই ভাইবোনরা একসাথে সময় কাটানো, সুনামগঞ্জের বন্ধু-বান্ধব ও আত্মীয় স্বজনকে কাছে পেলে পরম মমতায় বাসায় এনে আড্ডাছলে আনন্দলাভ ও যেকারো বন্ধু বাসায় আসলে সবাই মিলে ভাল সময় কাটিয়ে বন্ধুবৎসল এই ভাইবোনদের মন খুশিতে ভরে উঠে- উজ্জীবিত হন সকলেই। আবারো ত্রয়ী বোনদের নিয়ে আজ ‘আমাদের সহদোরা’ সাজানো হলো। এবার আসা যাক পৃথকভাবে প্রত্যেককে নিয়ে।
(১) রীনা রায় :- এস এস সি ১৯৭৪। সুনামগঞ্জ সরকারী কলেজ থেকে এইচ এস সি। ‘ইতিহাস’ বিষয় নিয়ে অনার্স ও মাস্টার্স ১৯৮৪, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। পেশার শুরু এক্সটেনশন অফিসার, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা (বিসিক) ১৯৮৫। পাঁচ বৎসর পর একটি সরকারী উন্নয়ন প্রকল্পে তিন বৎসর। পরবর্তীতে অক্সফাম, সেভ দি চিলড্রেন ও আন্তর্জাতিক সংস্থা কেয়ার-এ বিভিন্ন মেয়াদে বিভিন্ন পদে পারদর্শিতার সাথে কাজ করেছেন। ২০০২ থেকে ‘মানুষের জন্য ফাউন্ডেশন ‘(এন জি ও) এ মানবাধিকার বিষয়ক কর্মসূচীর পরিচালকের দায়িত্বে নিয়োজিত। বিভিন্ন সংস্থার পক্ষে এশিয়া, ইউরোপ, আমেরিকা, কানাডা ও আফ্রিকার বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। সুপ্রীম কোর্টের আইনজীবী স্বামী সত্যেন্দ্র চন্দ্র ভক্তকে নিয়ে সুখ-শান্তিময় পারিবারিক জীবন যাপনকারী এই দম্পতি বর্তমানে ঢাকাবাসী। বিশ্ববিদ্যালয় থেকে অনার্স পাশের স্মৃতিই জীবনের সুখ স্মৃতির অন্যতম। মানবাধিকার বিষয়ক কর্মসূচীর পরিচালকের অবস্থান থেকে
প্রজন্মের কাছ এই প্রত্যাশা রেখেছেন যে আর্ত-মানবতার সেবায় নিজেদের দায়িত্বশীলতার জায়গা থেকে জীবনের মূল্যবান সময়ের অল্প ভাগ এদের স্বার্থে রেখে বাকী সময় স্বাধীন ও মুক্তভাবে কাটালে সমাজের এই অংশটি দ্রুত মূলধারায় যুক্ত হতে খুব বেশিদিন অপেক্ষা করতে হবে না।
(২) রতœা রায় :- এস এস সি ১৯৮৬। সুনামগঞ্জ সরকারী কলেজ থেকে এইচ এস সি ও স্নাতক পাশের পর ঢাকার ইডেন কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স । টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকা থকে বি-এড প্রশিক্ষণ নিয়েছেন। সুনামগঞ্জের একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা হিসেবে যোগদানে পেশার শুরু। বিয়ের পর বদলী হয়ে বর্তমানে ঢাকার নারায়নগঞ্জে শিক্ষকতায় নিয়োজিত। নারায়নগঞ্জ কোর্টের আইনজীবী স্বামী ও সন্তানকে নিয়ে সুখী পারিবারিক জীবনে নারায়নগঞ্জ শহরে জীবন যাপন করছেন। একমাত্র ছেলে দিব্য এবছর সাফল্যের সাথে ‘ও’ লেবেল উত্তীর্ণ হয়েছে, দশটির মধ্যে সাতটি বিষয়ে স্টার নম্বর নিয়ে। জীবনের সব সুখ-স্মৃতির অন্যতম ছেলের এই সাফল্য। সুশিক্ষা নিয়ে সৎ-মানুষ হিসেবে সমাজে ভূমিকা রাখতে হবে -প্রজন্মের কাছে এটাই তাঁর প্রত্যাশা।
(৩) রীক্তা রায় :- এস এস সি ১৯৮৯। এইচ এস সি ও স্নাতক, সুনামগঞ্জ সরকারী কলেজ। ঢাকার ইডেন কলেজ থেকে ইতিহাসে মাস্টার্স । ‘নারীপক্ষ’ নামের নারী সংগঠনে শিক্ষানবীশ হিসেবে পেশার শুরু। তারপর ‘এসিড সারভাইবার ফাউন্ডেশন’ নামে একটি এন জি ও -তে প্রায় দশ বৎসর সেবাদান ও তাঁদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছেন। সন্তানদের পড়াশোনার স্বার্থে বর্তমানে গৃহকাজে নিজেকে সম্পৃক্ত করে তাদের লেখাপড়ার তদারকিতে ব্যস্ত জীবন কাটছে। চার্টার্ড একাউনটেন্ট স্বামী ও দুই ছেলেকে নিয়ে শান্তিময় পারিবারিক জীবনে রাজধানীতে বাস করছেন। প্রথম সন্তানের জন্মের সাথে গর্বিত মা হওয়ার সৌভাগ্য অর্জনই রীক্তার জীবনের শ্রেষ্ঠ সুখের স্মৃতি। প্রকৃৃত শিক্ষায় শিক্ষিত হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে পাশে থাকা মানুষের কল্যাণে কাজ করার জন্য এগিয়ে আসতে হবে-প্রজন্মের কাছে এমনটাই প্রত্যাশা করেন তিনি। মানুষের জন্য কাজ করার মানসিকতা নিয়ে পথচলা এই মহতী সহোদরার জন্য রইলো আন্তরিক অভিনন্দন।
- ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালন ও কিছু কথা
- সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় বোমা হামলা- জামিন পেলেন বরখাস্তকৃত মেয়র আরিফ ও গউছ


