সঙ্ঘমিত্রা ভট্টাচার্য্য
আজ যে সহোদরাদের নিয়ে হাজির হয়েছি তাঁদের বাবা প্রয়াত ডাঃ হারিছউদ্দিন ও মা প্রয়াত হাসিনা বেগমের ছয় সন্তানের প্রত্যেকেই স্ব স্ব ক্ষেত্রে আলোকিত মানুষ হিসেবে উত্তম পেশার সাথে সম্পৃক্ত থেকে সমাজ সেবায় নিয়োজিত। এই মহৎ জনক-জননীর চার কন্যা সন্তানই সরকারী সতীশচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং সুনামগঞ্জ সরকারী মহাবিদ্যালয় থেকে এইচএসসি উত্তীর্ণ। এবার আসা যাক এই চার সহোদরার নিজ নিজ প্রেক্ষিতে :-
(১) ডাঃ নাজমা আখতার খানম :- ১৯৭৮সালে এসএসসি ও ১৯৮০ সালে এইচএসসি পাশের পর সিলেট এম.এ.জি ওসমানী মেডিক্যাল কলেজ থেকে এম.বি.বি.এস ডিগ্রী লাভ করেন। ১৯৯১সালে ১০ম বি.সি.এস(স্বাস্থ্য) ক্যাডারে উত্তীর্ণ হয়ে পেশাগত জীবনে প্রবেশ করেন।
(২) সিলেট এম.এ.জি ওসমানী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যোগদানের মাধ্যমে পেশাগত জীবনের পথচলা শুরু। পরবর্তীতে প্রসূতি ও স্ত্রীরোগ বিষয়ে উচ্চতর ডিগ্রী নিয়ে বর্তমানে একই প্রতিষ্ঠানে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন ডাঃ নাজমা।
স্বামী ডাঃ শাহ সৈয়দ ইশতিয়াকুল হক জালালী ও একমাত্র পুত্রসন্তান ডাঃ সৈয়দ হাসিনুল হককে নিয়ে পারিবারিক জীবনেও তিনি একজন সুখী জায়া ও সফল মা।
নবম শ্রেণীতে পড়ার সময় তিন সদস্যের (অপর দুইজন পারভীন ও সঙ্ঘমিত্রা) দলগত সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্বলাভ নাজমার জীবনের সুখের স্মৃতি। তৎকালীন সিলেট জেলার চারটি মহকুমার শিক্ষা প্রতিষ্ঠানের নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে সিলেটের সারদা হলে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। পুরস্কার ছিল “সাধারণ জ্ঞান ও সাম্প্রতিক বিশ্ব” বিশাল আকৃতির তিনটি বই, যা আগলে তুলতে হিমসিম খেতে হয়েছে। পরদিন এসেম্বলী শেষে বইগুলি বিদ্যালয়ের সকল ছাত্রীর উপস্থিতিতে প্রধান শিক্ষিকা শ্রদ্ধেয় মাহতাবুননেসা খাতুনের নিকট থেকে গ্রহণের মুহূর্তটি চির মধুর,চির ভাস্বর।
নিষ্ঠা ও সততার সাথে সামনে এগিয়ে চলবে, প্রজন্মের কাছে এটাই ডাঃ নাজমার প্রত্যাশা।
(৩) সালমা আক্তার :- ১৯৮১ সালে এস.এস.সি, ১৯৮৩সালে এইচ.এস.সি এবং ১৯৮৬ সালে একই মহাবিদ্যালয় থেকে স্নাতক(বিজ্ঞান) পাশের পর প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৮সালে পরিসংখ্যান বিষয়ে মাষ্টার্স এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে সিলেট এম সি কলেজ থেকে বি.এড প্রশিক্ষণ গ্রহণ করেন।
আদর্শ শিশুশিক্ষা নিকেতন, সুনামগজ-এ সহকারী শিক্ষিকা হিসেবে পেশাগত জীবন শুরু। পরবর্তীতে বিয়াম (ইধহমষধফবংয ওহংঃরঃঁঃব ড়ভ অফসরহরংঃৎধঃরড়হ ধহফ গধহধমবসবহঃ) ল্যাবরেটরী স্কুলে শিক্ষকতা করেন। সন্তানদের লেখাপড়ার স্বার্থে চাকুরি থেকে অব্যাহতি নিয়ে বর্তমানে সপরিবারে সিলেটের পাঠানটুলায় অবস্থান করছেন। দুই সন্তানের জননী সালমার বড় মেয়ে সিলেটের জালালাবাদ রাগীব রবেয়া মেডিক্যাল কলেজ থেকে এস.বি.বি.এস ৪ঃয ুবধৎ সমাপ্ত করেছে এবং ছেলে এইচ.এস.সি পাশ করেছে।
দশম শ্রেণীতে অধ্যয়নের সময় সিলেট ক্যাডেট কলেজে অনুষ্ঠিত গার্লস গাইডের জাম্বুরিতে লিডার হিসেবে দায়িত্ব পালন সালমার অন্তস্পর্শী সুখের স্মৃতি।
সৎসাহসী ও নৈতিক মূল্যবোধসম্পন্ন দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেকে তৈরি করবে, বর্তমান প্রজন্মের কাছে সালমার প্রত্যাশা।
(৪) শামীমা আক্তার :- ১৯৮৩ সালে এস.এস.সি, ১৯৮৫ সালে এইচ.এস.সি, ১৯৯২সালে এম.বি.বি.এস, ২০০০সালে উউঠ চর্ম ও যৌন রোগে ডিপ্লোমা এবং ২০০৫সালে চর্ম ও যৌন রোগ বিষয়ে ঋঈচঝ ডিগ্রী অর্জন এবং ১৯৯৫ সালে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে উত্তীর্ণ হয়ে পেশাগত জীবনে পদার্পন।
সিলেট এম.এ.জি ওসমানী মেডিক্যাল কলেজ ও হাসপাগালে সহকারী অধ্যাপক হিসেবে পেশাগত জীবন শুরু এবং ২০০৭ সাল পর্যন্ত মোট বার বৎসর সার্ভিস করার পর সেখান থেকে পদত্যাগ করে সিলেটের রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান,২০১২ সালে পদোন্নতি পেয়ে অধ্যাপক পদমর্যাদায় একই প্রতিষ্ঠানে চর্ম ও যৌন রোগ বিভাগের প্রধান হিসেবে কর্মরত। এছাড়াও ২০০৮সাল থেকে উক্ত মেডিক্যাল কলেজের সাংস্কৃতিক কমিটির চেয়ারম্যানের দায়িত্বে নিয়োজিত এবং বিগত পাঁচ বৎসর যাবৎ ঋঈচঝ (চর্ম ও যৌন) এক্সামিনারের দায়িত্বও পালন করে চলেছেন।
চার বৎসরের ব্যবধানে একই দিনে দুই সন্তানের জন্মদিন শামীমার সুখের স্মৃতিতে অম্লান।
“তোমরা ভিতরে-বাহিরে, মননে, ভাল মানুষ হও। নিজের কাছের মানুষ ও দূরের, সবার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিও। একা না, সবাইকে নিয়ে সুখী হও।”,প্রজন্মের কাছে শামীমার এটাই প্রত্যাশা।
(৫) নাসিমা আক্তার :- এস.এস.সি ১৯৮৯,এইচ.এস.সি ১৯৯১, অর্থনীতিতে বি.এস.এস অনার্স ১৯৯৪ এবং এম.এস.এস ১৯৯৫। ১৯৯৭ সালে সরকারী সতীশচন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা হিসেবে পেশাজীবনের শুরু। বর্তমানে একই পদমর্যাদায় ঢাকার তেজগাঁও সরকারী উচ্চ বিদ্যালয়ে কর্মরত।
ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় প্রাইমারী স্কলারশিপের ফলাফল প্রকাশে ট্যালেণ্টপুলে বৃত্তিলাভের অনুভূতি নাসিমার সুখের স্মৃতি।
পরীক্ষায় অসদুপায় অবলম্বন না করা এবং কেবল ভাল ফলাফলকেন্দ্রিক না হয়ে সত্যিকারের জ্ঞানার্জনে ব্রতী হওয়ার চেষ্টায় নিজেকে সম্পৃক্ত রেখে এগিয়ে চলবে- প্রজন্মের কাছে তাঁর এ-ই প্রত্যাশা।
মেধাবী ও নিরলস সেবায় নিয়োজিত এই সহোদরাদের শান্তিময় উজ্জ্বল জীবন কামনা করি।


