স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমির্থত চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন চশমা প্রতীক নিয়ে শনিবার দিনব্যাপি সদর উপজেলার কুরবাননগর, লক্ষণশ্রী, কাঠইর, গৌরারং ও সুরমা ইউনিয়নে গণসংযোগ করেছেন।
গণসংযোগকালে তিনি প্রতিটি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান-সদস্যাদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়কালে ব্যারিস্টার এম এনামুল কবির ইমন বলেন,‘আমি জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রার্থী, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী। বর্তমান সরকার ও প্রধানমন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করতে চশমা প্রতীকে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখুন।’
কুরবাননগর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান আবুল বরকতের সভাপতিত্বে, লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে, কাঠইর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান মুফতি শামছুল হকের সভাপতিত্বে, গৌরারং ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান ফুল মিয়ার সভাপতিত্বে ও সুরমা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান আ. সাত্তারের সভাপতিত্বে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, চেয়ারম্যান প্রার্থী ব্যারিস্টার এম এনামুল কবির ইমন। এছাড়া মতনিনিময় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক অ্যাড. নান্টু রায়, সাবেক প্রচার সম্পাদক হায়দার চৌধুরী লিটন, জেলা শ্রমিক লীগের সভাপতি সিরাজুর রহমান সিরাজ, জেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক করুনা সিন্ধু চৌধুরী বাবুল, আওয়ামী লীগ নেতা দেওয়ান ইদমাদ রেজা চৌধুরী, জুনেদ আহমদ, ইশতিয়াক আহমদ শামীম প্রমুখ।


