সদরে করোনা আক্রান্ত হয়েছেন ২ জন

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ২ জন। ৭ জনের নমুনা পরীক্ষায় এই ২ জন করোনাভাইরাসে আক্রান্ত হন। এ নিয়ে সদর উপজেলায় আক্রান্ত হয়েছেন মোট ১১৩৯ জন। আরোগ্য লাভ করেছেন ১০৮৬ জন। আইসোলেসনে আছেন ৪৫ জন।
এদিকে সুনামগঞ্জ জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ২৬৩৩ জন। আরোগ্য লাভ করেছেন ২৫৫২ জন। আইসোলেসনে আছেন মোট ৫৫ জন।