স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর উপজেলার ৯ ইউনিয়ন পরিষদ নির্বাচনে গ্রহণ করা ১ লক্ষ ১৬ হাজার ৫৪৬ ভোটের মধ্যে ২ হাজার ৩৪১ ভোট বাতিল হয়েছে। অর্থাৎ গ্রহণকৃত ভোটের প্রায় ২.০১ শতাংশই বাতিল হয়েছে। ৯ ইউনিয়নে মোট ভোটার ছিলেন ১ লক্ষ ৫৫ হাজার ৪৫৯ জন। অর্থাৎ প্রায় ৭৪.৯৬ শতাংশ ভোট কাস্ট হয়েছে।
সুনামগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার উত্তম কুমার রায় স্বাক্ষরিত প্রাথমিক বেসরকারি ফলাফল সূত্রে এই তথ্য জানা যায়।
গৌরারং ইউনিয়নে মোট ভোটার ২৭ হাজার ৬৪ জন। ভোটাধিকার প্রয়োগ করেন ২০ হাজার ৩২১ জন। এরমধ্যে বৈধ ভোট ভোটের সংখ্যা ১৯ হাজার ৭৯৮ এবং বাতিল ভোটের সংখ্যা ৫২৩।
রঙ্গারচার ইউনিয়নে মোট ভোটার ১৮ হাজার ২৭৬ জন। ভোটাধিকার প্রয়োগ করেন ১২ হাজার ৯৬৮ জন। এরমধ্যে বৈধ ভোট ভোটের সংখ্যা ১২ হাজার ৬৫২ এবং বাতিল ভোটের সংখ্যা ৩১৬।
কুরবাননগর ইউনিয়নে মোট ভোটার ১৪ হাজার ৭১৬ জন। ভোটাধিকার প্রয়োগ করেন ১১ হাজার ৬০৯ জন। এরমধ্যে বৈধ ভোট ভোটের সংখ্যা ১১ হাজার ৩৯০ এবং বাতিল ভোটের সংখ্যা ২১৯।
মোহনপুর ইউনিয়নে মোট ভোটার ১৩ হাজার ২০১ জন। ভোটাধিকার প্রয়োগ করেন ৯ হাজার ৮৬৪ জন। এরমধ্যে বৈধ ভোট ভোটের সংখ্যা ৯ হাজার ৪৯১ এবং বাতিল ভোটের সংখ্যা ৩৭৩।
জাহাঙ্গীরনগর ইউনিয়নে মোট ভোটার ২০ হাজার ১৭০ জন। ভোটাধিকার প্রয়োগ করেন ১৪ হাজার ৬০৮ জন। এরমধ্যে বৈধ ভোট ভোটের সংখ্যা ১৪ হাজার ৪১১ এবং বাতিল ভোটের সংখ্যা ১৯৭।
মোল্লাপাড়া ইউনিয়নের মোট ভোটার ১৫ হাজার ৯৭৭ জন। ভোটাধিকার প্রয়োগ করেন ১২ হাজার ২৬২ জন। এরমধ্যে বৈধ ভোট ভোটের সংখ্যা ১২ হাজার ১৮ এবং বাতিল ভোটের সংখ্যা ২৪৪।
লক্ষণশ্রী ইউনিয়নে মোট ভোটার ১১ হাজার ৬৪৫ জন। ভোটাধিকার প্রয়োগ করেন ৯ হাজার ৩৩৬ জন। এরমধ্যে বৈধ ভোট ভোটের সংখ্যা ৯ হাজার ৩২৫ এবং বাতিল ভোটের সংখ্যা ১১।
সুরমা ইউনিয়নে মোট ভোটার ২২ হাজার ২৩২ জন। ভোটাধিকার প্রয়োগ করেন ১৬ হাজার ৫২০ জন। এরমধ্যে বৈধ ভোট ভোটের সংখ্যা ১৬ হাজার ২৬৪ এবং বাতিল ভোটের সংখ্যা ২৫৬।
কাঠইর ইউনিয়নে মোট ভোটার ১২ হাজার ১৭৮ জন। ভোটাধিকার প্রয়োগ করেন ৯ হাজার ৫৮ জন। এরমধ্যে বৈধ ভোট ভোটের সংখ্যা ৮ হাজার ৮৫৬ এবং বাতিল ভোটের সংখ্যা ২০২।


