সদর ইউসিসিএ লি. নির্বাচন সম্পন্ন

সুনামগঞ্জ সদর ইউসিসিএ লি. এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিকালে ইউসিসিএ লি. এর কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় সভাপতি নির্বাচিত হয়েছেন আহমদ নুর।
বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি মো. আইয়ুব আলী, সদস্য মো. ছমরু মিয়া, মো. ইসলাম উদ্দিন, মো. নুরুল হক, শ্রীশচন্দ্র দাস, বিথীকা রায়।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অশোক রঞ্জন পুরকায়স্থ এর সভাপতিত্বে কমিটির গঠন সভায় উপস্থিত ছিলেন বিজিত রঞ্জন কর ও মোহাম্মদ অলি উল্লাহ। সভায় সর্বসম্মতিক্রমে কমিটির অনুমোদন দেয়া হয়।
প্রেসবিজ্ঞপ্তি