স্টাফ রিপোর্টার
আজ সদর উপজেলায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধনী করা হবে। সকাল ৯টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম।
সদর উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জ পৌরসভা মিলনায়তনে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে।
সদর উপজেলার নির্বাচন অফিসার মো: শাহজালাল দৈনিক সুনামগঞ্জের খবরকে জানিয়েছেন, যেসব ব্যক্তি নির্ধারিত তারিখে স্মার্টকার্ড সংগ্রহ করতে ব্যর্থ হবেন তারা ২৩ ফেব্রুয়ারির পর নির্বাচন অফিস থেকে কার্ড সংগ্রহ করতে পারবেন।
১ ডিসেম্বর শহরের নবীনগর ও মাইজবাড়ী, ২ ডিসেম্বর ষোলঘর উত্তর ও মোহাম্মদপুর, ৩ ডিসেম্বর ষোলঘর দক্ষিণ ও ষোলঘর কলোনী রোড, ৪ ডিসেম্বর হাছননগর, হাছননগর দক্ষিণ ও ষোলঘর কলোনী এলাকা, ৫ ডিসেম্বর আপ্তাবনগর, কেজাউড়া ও নতুন হাছননগর, ৬ ডিসেম্বর পাঠানবাড়ী, সুলতানপুর, উকিলপাড়া উত্তর, উকিলপাড়া দক্ষিণ ও জেইল রোড, ৭ ডিসেম্বর পূর্ব বাজার, মধ্যবাজার, মোক্তারপাড়া, রায়পাড়া, সোমপাড়া ও হাছননগর উত্তর, ৮ ডিসেম্বর কালীবাড়ী সড়ক, মহিলা কলেজ রোড, নতুনপাড়া পশ্চিম, ৯ ডিসেম্বর নতুনপাড়া পূর্ব, জামাইপাড়া, ১০ ডিসেম্বর হাজীপাড়া, উত্তর আরপিননগর, জামতলা, ১১ ডিসেম্বর পশ্চিমবাজার, দক্ষিণ আরপিননগর, মধ্য আরপিননগর, আরপিন নগর দক্ষিণ, কালীপুর, ১২ ডিসেম্বর তেঘরিয়া পশ্চিম, ১৩ ডিসেম্বর তেঘরিয়া পূর্ব, হাজীপাড়া পশ্চিম, ইকবালনগর ১৪ ডিসেম্বর মল্লিকপুর, ১৫ ডিসেম্বর বড়পাড়া, গনিপুর, পিরিজপুর ১৭ ডিসেম্বর ওয়েজখালি, ১৮ ডিসেম্বর জলিলপুর, হাসনবসত।
এছাড়াও সদর উপজেলার কুরবাননগর ইউনিয়ন পরিষদে ২৩ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর, মোল্লারপাড়া ইউনিয়নে ইউনিয়ন পরিষদ ভবন ও চরমহল্লা উচ্চ বিদ্যালয়ে ৩০ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি, মোহনপুর ইউনিয়নের জয়নগর উচ্চ বিদ্যালয়ে ৬ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি, কাঠইর ইউনিয়নের শাখাইতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১১ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি, লক্ষণশ্রী ইউনিয়নে পরিষদে ১৭ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি, রঙ্গারচর ইউনিয়নের হরিনাপাটি উচ্চ বিদ্যালয় ও রঙ্গারচর ইউনিয়ন পরিষদে ২২ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি, জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদ ভবনে ৩০ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি, সুরমা ইউনিয়নের বেরীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি এবং গৌরারং ইউনিয়নের লালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও গৌরারং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রয়ারি স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে।


