স্টাফ রিপোর্টার
সদর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ৩ দিনব্যাপি এ মেলার উদ্বোধন করেন এমপি অ্যাড. পীর ফজলুর রহমান মিসাবহ।।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব, জেলা কৃষি প্রশিক্ষণ অফিসার স্বপন কুমার সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা সালাউদ্দিন টিপু, পৌরসভার সাবেক প্যানেল মেয়র মনির উদ্দিন মনির প্রমুখ।
মেলার ১০ টি স্টলে বিভিন্ন ধরনের কৃষি ব্যবহারে নানা প্রযুক্তির যন্ত্রপাতিসহ কৃষি উপকরণের জিনিসপত্র মেলায় রাখা হয়েছে। মেলা চলবে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত।


