সদর উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

সুনামগঞ্জ সদর উপজেলার পৌর এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালিত তদারকিমূলক কার্যক্রম অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে  ১১ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার বিকালে মেয়াদ উত্তীর্ণ  ঔষধ রাখার      জন্য মেডিসিন কর্ণারকে ৩ হাজার, প্যাকেটজাত পণ্যে এম আর পি না থাকায় প্যারিস কসসেটিককে ৩ হাজার, প্রিন্স কসমেটিককে ৩ হাজার, ও দৈর্ঘ পরিমাপক যন্ত্র বা ফিতায় কারচুপির জন্য দর্জি ফেব্রিক্সকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক (অঃ দাঃ) মোঃ জাহাঙ্গীর আলম, সহযোগিতা করেন জেলা বাজার কর্মকর্তা, জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ ও সদর থানার পুলিশ সদস্যবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি