সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় পুরাতন শিল্পকলা একাডেমি মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোবারক হোসেন।
মুহিবুর রহমান’র সভায় বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক রাশেদ বখত নজরুল, যুগ্ম আহ্বায়ক রজন পুরকায়স্থ ঝুটন, শাহরিয়ার কবীর সায়েম, সিনিয়র সদস্য আব্দুর রশিদ, আমির হোসেন রেজা, প্রদীপ পাল নিতাই, প্রমুখ।
পরিচিতি সভায় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, অলক চক্রবর্ত্তী বাপ্পা, জাকির হোসেন শাহীন, নওশাদ মছরু, নন্দু দুলাল, মারুফ আহমেদ, ফখরুল ইসলাম মেম্বার, শামসুদ্দিন, শাকিল আহমদ, আব্দুল করিম, সিতার আলী, ইসতিয়াখ আলী রিপন, মহিবুর রহমান, আ.ত.ম. তাজিম তিমু, হাবিব আহমদ, অ্যাড. শামীম, আইয়ূব সরোয়ার, রাসেল আহমদ, সুব্রত তালুকদার সেতু।
সভার শুরুতে ১৯৭৫ সালে নিহত হওয়া বঙ্গবন্ধুরসহ তার পরিবারের সকল সদস্যের মাগফিরাত কামনায় দোয়া করা করেন। পরিচিতি সভায় সম্মেলন প্রস্তুতি কমিটির নবনির্বাচিত সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ লুৎফুর রহমান (জজ মিয়া) ও সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক ও ফ্রান্স আওয়ামীলীগের সহসভাপতি জসিম উদ্দীন ফারুকের অকাল মৃত্যুতে শোক প্রস্তাব ও তাদের মাধ্যমে আত্মার শান্তি কামনা করা হয়।
সভা শেষে নবগঠিত সম্মেলন প্রস্তুতি কমিটির সকল সদস্যসহ সুনামগঞ্জ ঐতিহ্য যাদুঘরে প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তুবক অর্পণ করেন।
প্রেস বিজ্ঞপ্তি
- মাহারাম নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলন
- ‘সংকটময় পরিস্থিতি উত্তরনে শেখ হাসিনার ভূমিকা দেশে বিদেশে প্রশংসিত হয়েছে’


