স্টাফ রিপোর্টার
করোনাকালীন সময়ে ও আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরফ থেকে সদর উপজেলার ৯ শতাধিক অসহায় ও হতদরিদ্র মানুষজনকে খাদ্র্য সামগ্রী প্রদান করা হয়েছে। সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের উদ্যোগে বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ১ লিটার তেল, ৩ কেজি আলু ও পেঁয়াজ প্রভৃতি।
শুক্রবার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সামনে অসহায় মানুষের হাতে প্রধানমন্ত্রীর ঐ সমস্ত উপহারসামগ্রী তুলে দেন সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল ও উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহরিয়ার।
এ সময় উপস্থিত ছিলেন পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, ভাইস চেয়ারম্যান অ্যাড. মো. আবুল হোসেন, পিআইও মো. মানিক মিয়া, উপজেলা উপ সহকারী প্রকৌশলী তৌহিদুজ্জামান, জেলা যুবলীগের সিনিয়র সদস্য নুরুল ইসলাম বজলু, যুবলীগ নেতা বকুল তালুকদার, জেলা ছাত্রলীগ নেতা অমিয় মৈত্র প্রমুখ।


