সদর উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা

স্টাফ রিপোর্টার
বহুখাতভিক্তিক অংশগ্রহণ ও পুষ্টি কার্যক্রম বাস্তবায়নে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির উপদেষ্টা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা। সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. আবুল হোসেন।
সভায় এজেন্ডাভিত্তিক আলোচনা হয় এবং করোনাকালীন মা ও শিশু জরিপ প্রতিবেদন ও ২০১৯-২০২০ বার্ষিক পুষ্টির পরিকল্পনা অগ্রগতি প্রতিবেদন পাওয়ার পয়েন্ট এর মাধ্যমে সভায় উপস্থাপন করা হয়। এছাড়া ২০২০-২১ সালের বার্ষিক পুষ্টির পরিকল্পনা প্রণয়ন বিষয়ে উন্মুক্ত আলোচনা হয়। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও শিক্ষক অংশগ্রহণ করেন।
কালেক্টিভ ইম্প্যাক্ট ফর নিউট্রিশন ইনিশিয়েটিভ, কেয়ার বাংলাদেশে এর সহযোগিতায় অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাঃ সৌমিত্র চক্রবর্ত্তী।