সুনামগঞ্জ সদর উপজেলা শিক্ষক সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। শুক্রবার সুনামগঞ্জ সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৪ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি ভোটার তালিকা হালনাগাদকরণ এবং চাঁদা প্রদান সাপেক্ষে ভোটার হওয়া যাবে।
৬ ফেব্রুয়ারি খসড়া এবং ৭ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা
হবে। সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ে নমিনেশন গ্রহণ ও জমাদান ৮ ফেব্রুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত।
প্রত্যাহার ১১ ফেব্রুয়ারি। ১৫ ফেব্রুয়ারি বুলচান্দ উচ্চ বিদ্যালয়ে নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে দুপুর ১২ টা থেকে ৪টা পর্যন্ত।
নির্বাচনে জেলা শিক্ষক সমিতির সহ-সভাপতি মো. সাইফুজ্জামান প্রিজাইডিং অফিসার ও মো. কামরুজ্জামান সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন।
প্রেস বিজ্ঞপ্তি
- ছাতকে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- অদ্বৈতাচার্য প্রভুর ৫৮১তম আবির্ভাব তিথি উপলক্ষে হরিনাম সংকীর্ত্তন শুরু


