সদর উপজেলা শিল্পকলা একাডেমির নির্বাচিত কমিটির অভিষেক

স্টাফ রিপোর্টার
সদর উপজেলা শিল্পকলা একাডেমির নব-নির্বাচিত কমিটির অভিষেক উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় সদর উপজেলা পরিষদ চত্ত্বরে    সদর উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি ও সদর উপজেলা নির্বাহী কর্মকতা ইসরাত জাহানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব, নিগার সুলতানা কেয়া, জেলা শিল্পকলা একাডেমী সাধারণ সম্পাদক অ্যাড. শামছুল আবেদীন, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ফৌজিয়ারা শাম্মি প্রমুখ। আলোচনা সভার আগে হাছনরাজার গানের মধ্যে দিয়ে বরণ করে নেওয়া হয় সদর উপজেলার শিল্পকলা একাডেমীর নতুন কমিটিকে। পরে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।