সদর উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের পরিচিতি সভা

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সুনামগঞ্জ সদর উপজেলা নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সন্ধ্যায় উজ্জ্বল তালুকদার এর সভাপতিত্বে এবং সচিব নোভা চৌধুরী’র সঞ্চালনায় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সুনামগঞ্জ সদর উপজেলা নবগঠিত কমিটির ‘পরিচিতি সভা’ অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি এম.এ আরমান।
প্রধান বক্তার বক্তব্য রাখেন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সোয়েব আবেদীন। বক্তব্য রাখেন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার প্রথম সদস্য আহসাদ মাছুম।
আরো বক্তব্য রাখেন হাফিজুর রহমান সোবেল, মোঃ আল মামুন, মান্না দাস, সদস্য রিতা সম্পা।
সে সময় উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য সামাদুল হক ছোটন, আলী আহনাফ অনি।


-প্রেসবিজ্ঞপ্তি