সদর উপজেলা সৈনিক লীগের আনন্দ মিছিল

স্টাফ রিপোর্টার
বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষনকে বিশ^ আন্তর্জাতিক ইউনেস্কো কর্তৃক বিশে^র প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি প্রধান করায় আনন্দ মিছিল করেছে বঙ্গবন্ধু সৈনিক লীগ। সোমবার বিকালে  সদর উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের আয়োজনে শহরের হোসেন বখ্ত চত্তর থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে এসে আলোচনা সভায় মিলিত হয়।
সদর উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি নোমান হাসান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনাম আহমদের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মেহেদী হাসান চৌধুরী রাসেল, সাধারণ সম্পাদক রিংকু চৌধুরী, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক জহুর মিয়া, সদর উপজেলার সাংগঠনিক সম্পাদক শাওন মিয়া প্রমুখ।