স্টাফ রিপোর্টার
শহরের হাছননগর এলাকায় সিভিল সার্জন অফিসের সামনের সড়কে গর্ত হওয়ায় পথচারীরা ভোগান্তিতে পড়েছেন। সামান্য অসর্তকতায় ঘটে যাবে বড় দুর্ঘটনা, এমন আশংকা পথচারীদের।
গত কয়েকদিন আগে সড়কের বিটুমিনাস ঢালাই ভেঙ্গে গিয়ে গর্ত হয়েছে। দীর্ঘদিন ধরে এই গর্ত ভরাটের উদ্যোগ নেই কর্তৃপক্ষের।
পথচারী আব্দুল করীম বলেন, ‘আমি এই সড়কে প্রতিদিন আসা যাওয়া করি। সড়কের মাঝখানে গর্ত হওয়ায় চলাচলে সতর্ক থাকি। সতর্ক না থাকলে বড় দূর্ঘটনা ঘটে যাবে।’
এ ব্যাপারে পৌর কাউন্সিলর ইয়াছিনুর রশিদ বলেন, ‘সড়কের পাশে একজনের বাসা নির্মাণে ভারী মালামাল নিয়ে যানবাহন চলাচল করেছে। এতেই এই সড়কে গর্ত হয়েছে। আমি এই গর্ত ভরাটের ব্যবস্থা করছি।’
- ছাতক সিমেন্ট কারখানা নিরাপত্তা কর্মীকে বেঁধে কোরিয়ান গোডাউনে দুর্ধর্ষ চুরি
- সদর উপজেলা পরিষদে ওয়াটার স্যানিটেশন কর্মসূচির কর্মশালা


