স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে বাংলাদেশ আওয়ামী লীগের সৌজন্যে অক্সিজেন কনভার্টার সহ করোনা প্রতিরোধে সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে। শুক্রবার সকালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন এসব সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন। সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের পক্ষে অক্সিজেন কনভার্টার সহ করোনা প্রতিরোধে সুরক্ষা সামগ্রী গ্রহণ করেন সিভিল সার্জন ডা. শামস উদ্দিন। এসময় জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
- করোনার নকল টেষ্ট কিট অনলাইনে বিক্রির অপরাধে এক প্রতারকের দণ্ড
- সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব আসছেন আজ


