স্টাফ রিপোর্টার
সদর হাসপাতালে সিগারেট থেকে ব্রেস্ট ফিডিং রুমে আগুন লাগার ঘটনা ঘটেছে। এসময় হাসপাতালে থাকা রোগীরা আতংকিত হয়ে বাইরে বের হয়ে আসেন। তবে আগুন লাগার কিছুক্ষণের মধ্যে তা নিয়ন্ত্রণে চলে আসে। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। বুধবার তিনটার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদশীরা জানায়, সুনামগঞ্জ সদর হাসপাতালের ব্রেস্ট ফিডিং রুমে সিগারেটের আগুন থেকে অগ্নিকা-ের সূত্রপাত ঘটে। আগুন দেখে হাসপাতালে অবস্থান করা রোগীরা আতংকিত হয়ে বাইরে বের হয়ে আসেন।
ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার ফজলুল হক জানান, ‘খবর পেয়েই আমার দ্রুত হাসপাতালে চলে আসি, আমাদের দুটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে’।


