সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা

স্টাফ রিপোর্টার
জেলা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ইপিআই কনফারেন্স রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয় স¤পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ।
এসময় তিনি বলেন, হাসপাতালে আসা রোগীরা যাতে সরবরাহকৃত ওষুধ সঠিকভাবে পান সে দিকে খেয়াল রাখতে হবে। নতুন ভবনটি চালু হলে এখানে উন্নত চিকিৎসা দেয়া সম্ভব  
হবে। ভবনটি দ্রুত যাতে উদ্বোধন করা যায় এ জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে। তিনি বলেন, এ মাসে সার্জারি বিভাগে ল্যাপারসকপি মেশিন স্থাপন করা হবে। হাসপাতালের উন্নয়নে যা যা করা দরকার তা করা হবে।
দন্তরোগ বিশেষজ্ঞ ডা. শাকুর মাহমুদের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম।
এছাড়াও বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. হারুন-আর-রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনজুর মো. শাহরিয়ার, ডা. মো. আব্দুন নূর, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো. মোজাম্মেল হক, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. রফিকুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী নুরুল মোমেন, নারী নেত্রী শীলা রায়, ব্যবসায়ী মোজাম্মেল হক মুনিম,শ হর সমাজ সেবা অফিসার মো. গিয়াস উদ্দিন প্রমুখ।