স্টাফ রিপোর্টার
১৫ ওয়ার্ডের সদস্য এবং সংরক্ষিত ৫ নারী আসনের সদস্য পদেও আলাদা আলাদা তালিকা দিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডে পৃথক পৃথকভাবে বৃহস্পতিবার তালিকা জমা দেন এই দুই নেতা।
জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান বলেন,‘আমি নিয়ম অনুযায়ি তালিকা জমা দিয়েছি। যারা দলীয় প্রার্থী হতে আগ্রহী হয়ে আবেদন
করেছে, সকলের নামই কেন্দ্রীয় দপ্তরে পাঠিয়েছি। কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে’।
এ প্রসঙ্গে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার এম এনামুল কবির’র মুঠোফোনে কয়েকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। তাঁর ব্যক্তিগত সহকারী সুমন দে জানান, স্থানীয় আওয়ামী লীগ, জনপ্রতিনিধিদের মতামত এবং সংসদ সদস্যগণের সুপারিশকৃত নামই তিনি (ব্যারিস্টার ইমন) কেন্দ্রীয় দপ্তরে জমা দিয়েছেন।


