সনাকের প্রশিক্ষণ কর্মশালা

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), সুনামগঞ্জ’র উদ্যোগে ‘দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন ও সুশাসন’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৯ টায় শহীদ জগৎজ্যোতি পাঠাগারে প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। প্রশিক্ষণের উদ্বোধন করেন সনাক সভাপতি গোলাম কিবরিয়া। প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন টিআইবি’র সিলেট ক্লাস্টারের প্রোগ্রাম ম্যানেজার চিত্তরঞ্জন রায় ও এরিয়া ম্যানেজার বিন্দু রিছিল।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক পরিমল কান্তি দে। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সনাক সদস্য সঞ্চিতা চৌধুরী, খলিল রহমান এবং কানিজ সুলতানা প্রমুখ বক্তব্য রাখেন। সুনামগঞ্জ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিএনসিসি, স্কাউটস্, রেড ক্রিসেন্ট এবং গালর্স গাইড এর মোট ২৬ জন সদস্য প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীগণ দুর্নীতিবিরোধী শপথ পাঠ করেন।   (প্রেস বিজ্ঞপ্তি)