লন্ডন প্রতিনিধি
লন্ডনে লর্ড কারলাইলের ডাকা “টেররিজম এন্ড দি রোল অব ল’’ বিষয়ক সেমিনারে উপস্থিত না হওয়ার কারন সম্পর্কে গতকাল সন্ধ্যায় লন্ডনস্থ বাংলাদেশ মিশন আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ সরকারের প্রতিনিধরা বলেন যেহেতু এই কনফারেন্সটি কোন সংগঠনের ব্যানারে ডাকা হয়নি, একারনে আমরা সবদিক বিবেচনা করে কনফারেন্স যোগা না দেবার সিদ্ধান্ত নেই এবং লন্ডন্থ বাংলাদেশ মিশনের মাধ্যমে আয়োজকদের জানিয়ে দেয়া হয়। প্রেসব্রিফিংয়ে বাংলাদেশ সকারের অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমান বলেন তিনটি কারনে আমাদের বৃটেন সফর একটি হলো কনজারভেটিভ ফেন্ডস অব বাংলাদেশের সাথে বৈঠক, আগামীকাল বিবিসিসি আইয়ে‘র সাথে বৈঠক দীপু মনি ও ড. গহর রিজবী আগে থেকেই বৃটেনে অবস্থান করছেন । কোন সংগঠনের ব্যানারে সেমিনার হলে তার গুরুত্ব থাকে যেহেতু এটি ছিল লর্ড কারলাইলের নিতান্তই একার ব্যাপর। তিনি বলেন অন্যান্য সময়ে বৃটেনের বাংলাদেশ বিষয়ক সর্বদলীয় পার্রামেন্টারী গ্রুপ বা ইন্টারন্যাশনাল বাংলাদেশ ফাউনেডশন সহ কয়েকটি সংগঠন সার্বিক ভাবে আয়োজন করায় আমারাও সেমিনারে যোগ দিয়েছি। ড. মশিউর রহমান বলেন আজও কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশের লাঞ্চ পার্টিতে কয়েকজন ব্রিটিশ এমপির সাথে আমাদের দেশের সাম্প্রতিক পরিস্থিতি ও উন্নয়নের বিষয় নিয়ে কথা হয়, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি এবং সন্ত্রাস দমনে আমাদের প্রশংসা করেছেন সকলেই । আমাদের সেমিনারে না যাওয়ার বিষয়টি প্রধানমন্ত্রীকেও জানিয়েছি। আগামীকালও কয়েকজন ব্রিটিশ এমপির সাথে আমাদের আলাপ হবে। জামাতকে এই কনফারেন্সে আমন্ত্রণ জানানোর কারনে তারা সেমিনারে অংশ নেননি একজন সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ডাঃ দীপু মনি বলেন, জামাত তো নির্বাচন কমিশনে নিবন্ধিত দল নয়, আর বিএনপি এখন সংসদে নেই তারা জ্বালাও পোড়াও নিয়ে ব্যস্ত । কোন দল যদি নিবন্ধিত না হয় তার সাথে বসার প্রশ্নই আসেনা, মানবতা বিরুধী অপরাধের দায়ে জামাতকে আদালাদ চিহ্নিত করেছে। লন্ডনস্থ বাংলাদেশ মিশনের মিনিষ্টার প্রেস নাদিম কাদিরের সঞ্চালনায় প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ড. মশিউর রহমান, ড.গহর রিজভী ও ডাঃ দীপু মনি।
- লর্ড কারলাইলের আয়োজনে লন্ডনে বাংলাদেশ বিষয়ক সেমিনার ‘‘টেররিজম এন্ড দি রোল অব ল’’
- ট্যুরিজমের চাইতেও টাঙ্গুয়ার হাওরকে আগের জায়গায় ফিরিয়ে আনা জরুরি


