স্টাফ রিপোর্টার
জেলার জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ, মুক্তিযোদ্ধা সংসদের প্রতিনিধি ও জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করতে জেলা শিল্পকলা একাডেমীর সভাস্থলে সোমবার রাত পৌনে ৮ টায় পৌঁছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
রাষ্ট্রপতি বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী হলেও সাদা রংএর একটি ফুল সার্ট গায়ে দিয়ে সভাস্থলে প্রবেশ করেন। সভায় উপস্থিত সবাই দাঁড়িয়ে সম্মান জানান তাঁকে।
এসময় রাষ্ট্রপতি স্বভাবসুলভ ভাষায় সবার উদ্দেশ্যে বলেন,‘আপনারা সবাই ভাল আছেন তো।’ রাষ্ট্রপতির জবাবে উপস্থিত সবাই হ্যাঁ সূচক জবাবে বলেন,‘ হ্যাঁ আমরা ভাল আছি। ’ তখন সভায় উপস্থিত শিল্পকলা একাডেমির দ্বিতীয় তলায় একাধিক লোকজন বলে উঠেন,‘ লিডার আপনি ভালা তো।’


