সবুজ ছাতা কমিউনিটি ক্লিনিকে নিয়োগ প্রসঙ্গে

গত ১১ জানুয়ারি দৈনিক সুনামগঞ্জের খবরের শেষ পৃষ্ঠায় ‘সবুজ ছাতা কমিউনিটি ক্লিনিকে নিয়োগ’ সংক্রান্ত একটি বিজ্ঞাপন ছাপা হয়েছে। বিজ্ঞাপন দাতা প্রতিষ্ঠানের নিয়োগের জন্য যারা আবেদন করেছেন। তাদের কাছে ১২০০/= (এক হাজার দুই’শ টাকা) করে চাওয়া হচ্ছে এবং এই টাকা দেবার আগে বিশ্বস্ততা জানার জন্য (যাচাইয়ের জন্য) অনেকে দৈনিক সুনামগঞ্জের খবর অফিসে ফোন করছেন। প্রকৃতপক্ষে এই বিষয়ে দৈনিক সুনামগঞ্জের খবর পত্রিকা কর্তৃপক্ষের কোন কিছুই জানা নেই। রাজধানীর একজন বিজ্ঞাপন সংগ্রাহকের মাধ্যমে এই বিজ্ঞাপনটি পাওয়া গেছে। এই প্রতিষ্ঠানে নিয়োগের জন্য টাকা দেওয়া- নেওয়ার বিষয়ে কোনভাবেই দৈনিক সুনামগঞ্জের খবর কর্তৃপক্ষ দায়ী থাকেবে না। কেউ টাকা লেনদেন করলে নিজ দায়িত্বে করবেন।
সম্পাদক
দৈনিক সুনামগঞ্জের খবর