সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন, সভাপতি রবিউল লেইস সম্পাদক রুহুল তুহিন

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সভাপতি, সাধারণ সম্পাদক, সহ সাধারণ সম্পাদক এবং অর্থ সম্পাদক এই ৪ টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। অন্য ৫টি পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে রবিউল লেইস রোকেস সভাপতি এবং আবু তাহের মো. রুহুল আমিন তুহিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এছাড়া এনাম আহমদ ও এএস এম মাহবুবুল হাছান শাহীন সহ সাধারণ সম্পাদক এবং অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন হানিফ সোলেমান।
এদিকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৯ জন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন, সহ সভাপতি পদে মো. নানু মিয়া ও মো. সামছুল হক, পাঠাগার সম্পাদক মো. গিয়াস উদ্দিন, সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক জুনেদ আহমদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রায়হান জুয়েল। এছাড়াও নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, যথাক্রমে মো. আনোয়ার হোসেন (২), মো. জিয়াউর রহিম, গৌরাঙ্গ পদ দাশ, মো. হেলাল উদ্দিন ও মো. মাসুক আহমদ।
নির্বাচনে ৪০৪ ভোটারের মধ্যে ৩৫৭ জন আইনজীবী ভোট প্রদান করেন। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন সোনাধন দাস, সহকারি নির্বাচন কমিশনার ছিলেন বিশ^জিৎ চক্রবর্তী ও মো. মানিক মিয়া।